IQNA

চলতি বছরে মারকাজি প্রদেশে ৭০টি মসজিদ নির্মাণ হয়েছে

16:33 - January 04, 2010
সংবাদ: 1868768
ইরানের মারকাজি প্রদেশের বৃত্তি প্রদান ও স্বেচ্ছাসেবী অধিদপ্তর চলতি ২০০৯-১০ অর্থ বছরে প্রদেশটিতে এ পর্যন্ত প্রায় ৭০টি নতুন মসজিদ নির্মাণ করেছে।
অধিদপ্তরের সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ বাকের হোসাইনী জানান, চলতি ইরানী বছরের শেষ নাগাদ আরো ৫০টি নতুন মসজিদ নির্মাণ করা হবে। হোসাইনী বলেন, “মারকাজি প্রদেশের স্বেচ্ছাসেবী অধিদপ্তর এ বছর ১১৬টি নতুন মসজিদ নির্মাণের কর্মসূচী নিয়েছে। এর আওতায় এ পর্যন্ত ৭০টি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং বাকিগুলোর কাজ শেষ হবে এ বছরের শেষ নাগাদ।” তিনি জানান, এ বছর স্বেচ্ছাসেবী অধিদপ্তর সাড়ে চারশ’ মসজিদের সংস্কারের জন্য অর্থ দিয়েছে। # 516584
captcha