IQNA

কুরদিস্তানে “ঐক্য অগ্রদূত” নামে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিকল্পনা

17:04 - January 04, 2010
সংবাদ: 1868781
কুরদিস্তান প্রদেশের ইসলামিক প্রপাগেশন অফিস আগামী মার্চ মাসে “ঐক্য অগ্রদূত” নামে একটি রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করবে।
কুরদিস্তান প্রদেশের ইসলামিক প্রপাগেশন অফিসের মহাপরিচালক হুজ্জাতুল ইসলাম মাসুদ সাফি ইয়ারি গতকাল এক বৈঠকে বক্তৃতাকালে বলেন, একটি সম্মেলনের পাশাপাশি এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য এরইমধ্যে আহ্বান জানানো হয়েছে এবং গবেষক ও আগ্রহী সবাইকে মুসলিম ঐক্যের বিষয়ে তাদের লেখা বা গবেষণাপত্র কুর্দিস্তান জাতীয় সম্মেলনের সচিবালয় বরাবর পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
কুর্দিস্তানের প্রাদেশিক রাজধানী সানানদাজে অনুষ্ঠেয় জাতীয় ‘ঐক্য সপ্তাহ’ উপলক্ষে এ অনুষ্ঠানে নির্বাচিত রচনাগুলোকে পুরস্কার দেয়া হবে।# 517827
captcha