IQNA

কাতারের জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সোমবার অনুষ্ঠিত হবে

17:11 - January 04, 2010
সংবাদ: 1868782
পারস্য উপসাগরীয় দেশ কাতারের চতুর্থ জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সোমবার দেশটির রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে।
শেখ গানিম বিন আলী আলে সানি নামে এ প্রতিযোগিতার আয়োজন করেছে কাতারের আওকাফ ও চ্যারিটি মন্ত্রণালয় এবং এতে নারী ও পুরুষ দু’গ্রুপই অংশ নিতে পারবে। পবিত্র কুরআনের হেফজ, তেলাওয়াতে তারতিল ও তাফসির বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে সব কাতারি নাগরিক দেশের বাইরে বসবাস করছে তারাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত সপ্তাহে এবং তাতে এক হাজার ছয়শ’ প্রতিযোগী অংশ নেন। # 516860
captcha