IQNA

জিম্বাবুয়েতে “গাজা প্রতিরোধ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

21:56 - January 05, 2010
সংবাদ: 1869328
গাজায় ইসরাইল ও হামাস যোদ্ধাদের ভায়াবহ যুদ্ধের কথা স্মরণ করে জিম্বাবুয়ের কাদোমায় ইমাম খোমেনি সেন্টারে ইহুদিবাদ বিরোধী “গাজা প্রতিরোধ” শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
জিম্বাবুয়ের ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রদর্শণীতে গাজার বীর যোদ্ধাদের বীরত্ব ও সাধারণ মানুষের মাহান আত্মত্যাগ নিয়ে বহু সংখ্যক বই ও সংস্কৃতি বিষয়ক প্রকশানা প্রদর্শন করা হয়।
২০০৮ সালের ওই যুদ্ধে শহীদ হওয়া যোদ্ধাদের ছবি এবং দখলদার ইহুদিবাদী সেনাদের সাথে ফিলিসিত্মনী মুসলমান যুবকদের প্রতিরোধ যুদ্ধের নানা চিত্র তুলে ধরা হয়েছে। মুসলমান বিশ্বের যুবকদের মধ্যে আন্তর্জাতিক রাজনীতির চালচিত্র তুলে ধরে তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করে তোলাই এ প্রদর্শণীর লক্ষ্য বলে জানান আয়োজকরা।# 518608
captcha