IQNA

ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ায় সেমিনার অনুষ্ঠিত হবে

20:09 - January 30, 2010
সংবাদ: 1880060
ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে “বর্তমান বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে ইসলামী বিপ্লবের প্রভাব” শিরোনামে ইন্দোনেশিয়ায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
ইন্দোনেশিয়ায় ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় যোগ জাকার্তা বিশ্ববিদ্যালয় এ সেমিনারের আয়োজন করবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য নিযুক্ত ইরানী কালচারাল অ্যাটাশে মোহাম্মদ আলী রব্বানী জানান, ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “বিপ্লব বার্র্ষিকী উপলক্ষে দু’টো সেমিনার অনুষ্ঠিত হবে। একটা হবে “ইরানের ইসলামী বিপ্লব ও রাজনৈতিক ইসলামের অস্তিত্ব” শিরোনামে এবং অন্যটি হবে “সামপ্রতিক বিশ্বে রাজনৈতিক-সাংস্কৃতিক সমীকরণে ইসলামী বিপ্লবের মর্যাদা ও ভূমিকা” শিরোনামে।
জনাব রব্বানী জানান, বিপ্লব বার্ষিকী অনুষ্ঠানের আওতায় আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ইরান-ইন্দোনেশিয়া মৈত্রী সপ্তাহ পালন করা হবে এবং এ সময় ইরান ও ইসলামী বিপ্লবের ইতিহাস এবং সভ্যতা নিয়ে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
১১ই ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিজয়ের ৩১তম বার্ষিকী পালন করা হবে।# 530322
captcha