IQNA

প্যারিসে উচ্চতর কুরআন পাঠের কোর্স

20:20 - January 30, 2010
সংবাদ: 1880062
আসন্ন গ্রীষ্মে প্যারিসের “ইন্সটিটিউট ইউরোপিয়ান দেস সায়েন্সেস হিউম্যানিস” উচ্চতর কুরআন পাঠের কোর্স চালু করতে যাচ্ছে।
ফ্রান্সের একটি ওয়েবসাইট জানায়, আরবী ভাষা, ধর্মতত্ত্ব ও হাদিস শাস্ত্রও এ কোর্সের আওতায় আনা হবে।
এ সব বিস্তারিত কোর্স শুরু হবে আগামী ৪ জুলাই থেকে এবং তিন ধাপে তা শেষ হবে ২৮ আগস্ট।
ফ্রান্সের ইউনিয়ন অব ইসলামিক অর্গানাইজেশনের প্রস্তাবে এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয় এবং অন্য ইসলামী সংগঠনগুলো একে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। ১৯৯২ সালে এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়।# 529936
captcha