তুর্কি ওয়েবসাইট জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্ক ও ডেনমার্কের গুরম্নত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছেন- তুরস্কের ধর্মমন্ত্রী, ডেনমার্কে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, কোপেনহেগেনে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের কয়েকজন এমপি। তুরস্কের মন্ত্রী আলী বরদাক উগলু বলেন, কোপেনহেগেনে এ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার পথে নানা রকম বাধা ছিল; তবে শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে তা সম্ভব হয়েছে। তিনি ইউরোপে বসবাসরত সব মুসলমানকে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।# 529775