ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করে। এতে বিশ্বের বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশের বহু সংখ্যক মহিলা বিশেষজ্ঞ যোগ দেন।
জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞানের নানা ক্ষেত্রে মুসলিম মহিলাদের মর্যাদা ও ভূমিকা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়া, তাদের অবদান ও অর্জন সম্পর্কে জানা এবং ইসলামী বিশ্বের বিশেষজ্ঞ নারীদের মধ্যে সহযোগিতা বাড়ানো ছিল সম্মেলনের আরেকটি লক্ষ্য। সম্মেলন প্রস্তু'তি কমিটির সেক্রেটারি তাইয়্যেবেহ মাহরুজাদেহ জানান, দু’দিনের এ সম্মেলনে ইসলামী বিশ্বের নারীদের মধ্যে একটি নেটওয়ার্ক সৃষ্টি হয় এবং তৈরি করা হয় একটি খসড়া সনদ।
তিনি জানান, নেটওয়ার্কের ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচন করাও হয়েছে। এতে এশিয়া অঞ্চল থেকে মালয়েশিয়া, তাজিকিস্তান ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আরব জাহান থেকে সিরিয়া, ইরাক এবং ওমানের প্রতিনিধি আর আফ্রিকা অঞ্চল থেকে মরোক্কো, নাইজেরিয়া ও নাইজারের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ট্রাস্টি বোর্ডে অমুলিম দেশ থেকেও সংখ্যালঘু মুসলমান প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে আই.এস.ই.এস.সি.ও’র মহাপরিচালকের পাঠানো বার্তা পড়ে শোনান ওই সংস্থার উপ-পরিচালক আজিজ জাদেহ। এতে বলা হয়, এ ধরনের সম্মেলন ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে অপপ্রচারের জবাব হিসেবে কাজ করবে। # 531051