IQNA

মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করায় সার্বিয়ার অর্থডক্স চার্চের নিন্দা জানিয়েছে দেশটির ইসলামী সোসাইটি

20:40 - January 30, 2010
সংবাদ: 1880065
মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করায় সার্বিয়ার অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিআর্চ ইরিনেজের কাছে লেখা এক চিঠিতে নিন্দা জানিয়েছে দেশটির ইসলামী সোসাইটি।
ওই চিঠিতে সার্বিয়ার ইসলামী সোসাইটির মহাসচিব এলদিন অ্যাসশিরেচ অর্থডক্স চার্চকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছেন।
তিনি বলেন, “সার্বিয়ার চার্চের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ইরিনেজ মুসলমান ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে বিস্ময়ের সৃষ্টি করেছেন। তার এ বক্তব্য সার্বিয়ার মুসলমানদের মধ্যে বাপক ক্ষোভের জন্ম দিয়েছে।”
গত ২২ জানুয়ারি সাবিয়ার অর্থডক্স চার্চের প্রধান হিসেবে যোগদানের দিনে ইরিনেজ বলেন, ইসলামের শিক্ষার ওপর ভিত্তি করে মুসলমানরা অন্য ধর্মের অনুসারিদের সাথে সংখ্যালঘু হিসেবে শান্তিতে বাস করেন কিন' তাদের লোকসংখ্যা বাড়ানোর জন্য সমপ্রদায়ের অন্যদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।# 531163
captcha