আল ওয়াক্ত পত্রিকা জানায়, দেশের ভাষা গবেষণা ইন্সটিটিউটের সহযোগিতায় মরোক্কোর বিজ্ঞান গবেষণা ফাউন্ডেশন ‘মোবদি’ এ সম্মেলনের আয়োজন করবে। এর প্রধান বিষয়বস্তু' থাকবে পবিত্র কুরআনের অলৌকিক বিষয়গুলোর ব্যাখ্যা ও স্পষ্ট করা।
কুরআন বিশ্ববিদ্যালয়, কুরআন গবেষণা কেন্দ্র, বিশেষায়িত কুরআন সোসাইটি, বিচারক, ইসলামিক ও ভাষাতত্ত্ব এসোসিয়েশন এবং প্রাসঙ্গিক অন্যান্য সংগঠনের বিশেষজ্ঞদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
যারা এ সম্মেলনে যোগ দিতে ইচ্ছুক তাদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে mobdii@gmail.com > এই ঠিকানায় তাদের গবেষণাপত্রসহ দুই পৃষ্ঠার সারমর্ম পাঠাতে বলা হয়েছে।
আগামী পহেলা এপ্রিলের মধ্যে নির্বাচিত গবেষণাপত্রগুলোর নাম ঘোষণা করা হবে এবং এরপর সম্পূর্ণ গবেষণাপত্র সম্মেলনের মহাসচিব বরাবর পাঠানো হবে।# 531147