IQNA

মরোক্কোয় প্রথম আন্তর্জাতিক কুরআন গবেষক সম্মেলনের পরিকল্পনা

20:49 - January 30, 2010
সংবাদ: 1880066
গবেষণা ও কুরআন বিষয়ক বিজ্ঞানের বিশেষজ্ঞদের নিয়ে ২০১১ সালের এপ্রিল মাসে মরোক্কোয় প্রথম আন্তর্জাতিক কুরআন গবেষক সম্মেলনের পরিকল্পনা নেয়া হয়েছে।
আল ওয়াক্ত পত্রিকা জানায়, দেশের ভাষা গবেষণা ইন্সটিটিউটের সহযোগিতায় মরোক্কোর বিজ্ঞান গবেষণা ফাউন্ডেশন ‘মোবদি’ এ সম্মেলনের আয়োজন করবে। এর প্রধান বিষয়বস্তু' থাকবে পবিত্র কুরআনের অলৌকিক বিষয়গুলোর ব্যাখ্যা ও স্পষ্ট করা।
কুরআন বিশ্ববিদ্যালয়, কুরআন গবেষণা কেন্দ্র, বিশেষায়িত কুরআন সোসাইটি, বিচারক, ইসলামিক ও ভাষাতত্ত্ব এসোসিয়েশন এবং প্রাসঙ্গিক অন্যান্য সংগঠনের বিশেষজ্ঞদের অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
যারা এ সম্মেলনে যোগ দিতে ইচ্ছুক তাদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে mobdii@gmail.com > এই ঠিকানায় তাদের গবেষণাপত্রসহ দুই পৃষ্ঠার সারমর্ম পাঠাতে বলা হয়েছে।
আগামী পহেলা এপ্রিলের মধ্যে নির্বাচিত গবেষণাপত্রগুলোর নাম ঘোষণা করা হবে এবং এরপর সম্পূর্ণ গবেষণাপত্র সম্মেলনের মহাসচিব বরাবর পাঠানো হবে।# 531147
captcha