এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর পদাতিক ডিভিশনের গাদির কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে কুরআন তেলাওয়াত করে শোনান, হামজেহ জাহেদি।
এরপর বিপ্লবী রক্ষী বাহিনীর কালচারাল ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী আসাউদি উদ্বোধনী বক্তৃতা করেন। তিনি বলেন, আধ্যাত্মিকতা উন্নয়ন সাধন করতে হলে, মরহুম ইমাম খোমেনী (র.) এর পথ অনুসরণ করতে হলে এবং বেলায়েতের একজন সৈনিক হিসেবে সেবা দিতে এবং ক্ষতিকর সফট ওয়্যারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে কুরআনকে আকড়ে ধরার বিকল্প নেই।
বিপ্লবী রক্ষী বাহিনীর বিভিন্ন শাখা থেকে প্রায় ৬০০ পুরুষ প্রতিযোগী ১০টি বিভাগে প্রতিযোগিতা করছেন। প্রতিযোগিতার বিভাগগুলো হচ্ছে- তাহক্কিক, তারতিল, কুরআনে হেফজ, আযান ও কুরআনের তাফসির।
প্রতিযোগিতার ১১ সদস্যের বিচারক প্যানেলে রয়েছেন মাস্টার ফারবিন, মাস্টার রেজাইয়ান, মাস্টার জাকিউল এবং হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মদ জাভেদ মুসাভি দারশেঈ। # 532393