IQNA

ইরান ইসলামী বিপ্লবের ৩১তম বার্ষিকী উদযাপন করছে

19:02 - February 02, 2010
সংবাদ: 1881829
ইসলামী বিপ্লবের ৩১তম বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষে তেহরান ও দেশের অন্যান্য শহরে গতকাল সকাল থেকে নানা কর্মসূচি শুরু হয়েছে।
দক্ষিণ তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেই ইসলামী বিপস্নবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ ইমাম খোমেনি ১৯৭৯ সালে বিপ্লব বিজয়ের প্রাক্কালে প্যারিসের নির্বাসন জীবন থেকে দেশে ফিরে ইরানী জনগণের উদ্দেশ্যে প্রথম বক্তব্য রাখেন। ৩১ বছর আগে ইমাম খোমেনি যখন মেহরাবাদ বিমানবন্দরে এসে পৌঁছান ঠিক সেই সময় অর্থাৎ সকাল নয়টা ৩৩ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। সংস্কৃতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান গোলাম আলী হাদাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
১৫ বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৭৯ সালের পহেলা ফেব্রুয়ারি ইমাম খোমেনি দেশে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাকে উষ্ণ সংবর্ধনা জানান। ১১ই ফেব্রুয়ারি তিনি বিপ্লবের চূড়ান্ত বিজয়ে নেতৃত্ব দেন। এর পর থেকে ফেব্রুয়ারির প্রথম দশ দিনকে বিজয়ের “আলোকোজ্জ্বল দশ প্রভাত” হিসেবে সারা ইরানে উদযাপন করা হয়। # 531113
captcha