মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে- গত বছর প্রায় ৬০ লাখ পর্যটক সিরিয়া সফর করেছেন। এর মধ্যে ২০ লাখ পর্যটক ছিলেন র্তথীযাত্রী। তারা মহানবী হযরত মুহাম্মদ (স.) এর পরিবারের সদস্য বিশেষ করে ইমাম আলী (আ.) এর কন্যা হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহের মাযার ও ইমাম হোসেইন (আ.) এর কন্যা হযরত রুকাইয়া সালামুল্লাহ আলাইহের মাযার পরিদর্শনে আসেন।
সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির দৈনিক পত্রিকাগুলো জানায়, অন্য বছরের তুলনায় ২০০৯ সালে সিরিয়ায় বিদেশী পর্যটকের সংখ্যা শতকরা ১২ ভাগ বেড়েছে। রিপোর্টে বলা হয়, ২০০৯ সালে সিরিয়ায় ৬০ লাখ পর্যটক এসেছেন। এ খাত থেকে সিরিয়া গত বছর ৫শ’ কোটি ডলার আয় করেছে যা দেশটির মোট জাতীয় আয়ের শতকরা ১৫ ভাগ। # 528673