হাঙ্গেরির এক দল বিশেষজ্ঞ ও অনুবাদক এ অনুবাদের কাজ করেছেন এবং তা দেশটির মুসলিম কাউন্সিল অনুমোদন দিয়েছে। এটা অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। হাঙ্গেরিতে এর আগে পবিত্র কুরআনের দু’টি অনুবাদ প্রকাশিত হয়েছে যার একটি করেছেন একজন ইহুদি অনুবাদক। তবে, এ দু’টি অনুবাদের কোনটিই হাঙ্গেরির মুসলমানদের কাছে নির্ভরযোগ্য নয়।
হাঙ্গেরিতে মুসলমানরা সংখ্যালঘূ সমপ্রদায়। সেখানে মোট জনসংখ্যার শতকরা এক ভাগেরও কম মানুষ মুসলমান।# 533571