সোসাইটির সবশেষ রিপোর্ট অনুযায়ী, দেশটির যুব সমাজের একটা বিরাট অংশ কুরআন পড়া ও কুরআন মুখস্থ করা এবং আরবী ভাষা শেখার কোর্স করছে। ২০০৯ সালে তানজানিয়ায় ইসলামিক প্রচারণা সোসাইটির শাখা খোলা হয় এবং এ পর্যন্ত সেখান থেকে ১৭৫ জন বিভিন্ন ধরনের কোর্স শেষ করেছে। ইসলামিক প্রচারণা সোসাইটির প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে গত সপ্তাহে তানজানিয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও তাদের মাতা-পিতারা উপস্থি'ত ছিলেন। # 532589