তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহ.) এর অন্তর্দৃষ্টিজ্ঞানের ওপর ভিত্তি করে ইরান এ নীতি অনুসরণ করছে। ইসলামী বিপ্লব বিজয়ের “আলোকোজ্জ্বল দশ প্রভাত” উপলক্ষে ইরানের সংসদে দেয়া ভাষণে লারিজানি বলেন, ইমাম খোমেনি (রহ.) মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের ওপর বিশেষ গুরুত্ব দিতেন।
তিনি বলেন, ইমাম খোমেনি ইরানী জাতিকে শিখিয়েছিলেন, সত্য রাজনীতি হচ্ছে ধর্মের সাথে সম্পর্কযুক্ত এবং এ কারণে “আমরা সবক্ষেত্রে ইসলামের আলোকে কাজ করতে চাই।”
মজলিসের স্পিকার বলেন, ইমাম খোমেনির উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা হচ্ছে- স্বাধীনতা, ন্যায়বিচার ও স্বনির্ভরতা। তিনি বলেন, “ইমাম খোমেনি আমাদের শিখিয়েছেন, মুক্ত চিন্তার ফলে দেশে উন্নয়ন ও উৎপাদন সহজ হয়।”# 533633