IQNA

সাকাফাতানা ম্যাগাজিনের নতুন সংস্করণ বের হয়েছে

21:55 - February 05, 2010
সংবাদ: 1882856
ইসলামী শিক্ষা ফাউন্ডেশনের সাকাফাতানা ম্যাগাজিনের নতুন সংস্করণ বের হয়েছে। মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় ও ইসলামী সভ্যতার ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করাই হচ্ছে এ ম্যাগাজিনের মূল লক্ষ্য।
ইসলামী কালচার অ্যান্ড রিলেশন্স অর্গানাইজেশনের প্রধান মাহদি মুস্তাফাভির তত্ত্বাবধানে এ ম্যাগাজিন প্রকাশিত হয়।
আরবী ভাষায় প্রকাশিত এ জার্নালের বর্তমান সংখ্যায় আশুরা, হজ, গাদির-এ-খোম, ইসলামী বিপ্লবের বিজয় এবং যিশু খ্রিস্টের জন্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরব শিয়া পণ্ডিত আবদুল হাদি ফাজলির “ইসলামী সভ্যতার সুবিধা” এবং জাকি আল মিলাদের “আন্দালুসিয়ায় ইসলামী সভ্যতা ও ইউরোপে এর প্রভাব” নামক দু’টি প্রবন্ধও রয়েছে এতে।
সাকাফাতানা হচ্ছে একটি আরবী ভাষার পাক্ষিক ম্যাগাজিন। # 533590
captcha