ইন্সটিটিউটের আল্লামাহ মজলেসি হলে অনুষ্ঠিত ওই মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্র্যান্ড আয়াতুল্লাহ সাফি গোলপায়েগানি, ইরানের জাতীয় সংসদের স্পিকার আলী লারিজানি, ইন্সটিটিউটের প্রধান আয়াতুলস্নাহ রেইশারি এবং হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাশেম হোসেইনী বুশেহেরি।
অনুষ্ঠানে বক্তৃতাকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ সাফি গোলপায়েগানি ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতে এ ধরনের গবেষণা কর্মের ঘাটতির কথা উল্লেখ করে বলেন, হাদিস ও অন্যান্য গবেষণা কাজের জন্য এনসাইক্লোপেডিয়ার দরকার খুব বেশি।
তিনি বলেন, “ইমাম হোসেইন (আ.) এর জীবন ও কর্ম সবসময় সবার জন্য উন্মুক্ত এবং সেখানে সবাইকে স্বাগতম। তিনি সব সময় সত্যের শিক্ষা দেন এবং আল্লাহর ভৃত্য হবার কথা বলেন। প্রকৃতপক্ষে, এই স্কুলে প্রবেশ না করলে কেউ মানবিকতার মর্যাদা অর্জন করতে পারে না।”
অনুষ্ঠানে আয়াতুল্লাহ রেইশারি বলেন, “আশুরার ঘটনা একটি বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা, আশুরার প্রাসঙ্গিক বিষয়গুলোর অনুসন্ধান এবং গবেষকদের প্রয়োজন হচ্ছে -এই এনসাইক্লোপেডিয়া প্রধান বৈশিষ্ট্য।” # 533966