হুজ্জাতুল ইসলাম ঈসা ঈসাজাদেহ জানান, এ কেন্দ্রের গবেষকদের ৮ বছরের অক্লান্ত পরিশ্রমের পর কুরআন বিষয়ক এনসাইক্লোপেডিয়া সংকলনের কাজ শেষ হয়েছে।তিনি জানান, কুরআন বিষয়ক এ প্রকল্পে দেড়শ’ গবেষক ও কুরআন বিশেষজ্ঞ কাজ করেছেন। ঈসাজাদেহ আরো বলেন, “এটা এখন উর্দু ভাষায় অনুদিত হতে যাচ্ছে। ইংরেজি ভাষায় প্রকাশের জন্য গত সপ্তাহে ইসলামিক কলেজ অব লন্ডনের সাথেও চুক্তি স্বাক্ষর হয়েছে।”ঈসাজাদেহ’র তথ্য অনুসারে, আরবী ভাষায় পবিত্র কুরআনের এ সূচি অনুবাদের কাজ শুরু হয় গত দু’বছর আগে এবং বর্তমানে তার চার খন্ড প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে। # 534389