জাফারি শিয়া মুসলমানদের উদ্যোগে এ শোকানুষ্ঠান শহরের জায়নাবিয়ে মসজিদে শুরু হয়। পরে সমবেত লোকজন একটি শোক র্যালি নিয়ে হালকালি চত্ত্বরে যান। সেখানে জাফারি শিয়াদের নেতা সালাহউদ্দিন উজগুন্দুজ শোকগাঁথা পাঠ করে শোনান এবং উপদেশমূলক বক্তৃতা করেন।সালাহউদ্দিন উজগুন্দুজ তার বক্তৃতায় সবাইকে আশুরার ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, যারা ইমাম হোসেইন (আ.) এর শাহাদাত বার্ষিকীর শোকানুষ্ঠান বাধাগ্রসত্ম করতে চেয়েছে তাদের লক্ষ্য কোন দিন হাসিল হবে না।আরবাইন হলো- আশুরা অর্থাৎ ইমাম হোসেইন (আ.) এর শাহাদাত লাভের পরের চল্লিশতম দিন। # 535115