IQNA

আগামী সপ্তাহে শেষ হচ্ছে আশুরা স্টাডিজ সম্মেলন

22:31 - February 05, 2010
সংবাদ: 1882867
আশুরা স্টাডিজ সম্মেলনের মহাসচিব মোহাম্মদ মেহরাবি জানিয়েছেন, আগামী সপ্তাহে সম্মেলন শেষ হচ্ছে
তিনি বলেন, আগমী ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার তেহরানের ইমাম মুসা মসজিদে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হবে।
ইরানের আওকাফ অ্যান্ড চ্যারিটি অ্যাফয়ার্সের অর্গানাইজেশনের প্রধান হুজ্জাতুল ইসলাম আলী মোহাম্মদী এবং বৈজ্ঞানিক, শিক্ষবিদ ও শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্মেলনে উপস্থাপিত শ্রেষ্ঠ প্রবন্ধকে পুরস্কার দেয়া হবে।
জনাব মেহরাবি জানান, সম্মেলনে প্রায় ১০৭০টি প্রবন্ধ জমা পড়ে। বৈজ্ঞানিক বোর্ডের সদস্যরা আগামী সপ্তাহের মধ্যে এগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ প্রবন্ধ নির্বাচন করবেন।# 534394
captcha