তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিতে তার নিজের দেশের সার্বিক সমর্থন ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে মুসলিম দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেন তিনি।
প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেন, উত্তর আটলান্টিক সহযোগিতা সংস্থা ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক তার সমর্থন অব্যাহত রাখবে এবং দেশটির স্বাধথীনতাকে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকে এগিয়ে আনার জন্য চেষ্টা চালাবে।
কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদিউয়ের সঙ্গে তুরস্কের রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আবদুলস্নাহ গুল এ সব কথা বলেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে কসোভো ২০০৮ সালের ১৮ই ফেব্রম্নয়ারি সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং যে সব দেশ প্রথমে কসোভোকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক তার মধ্যে অন্যতম।#534456