অনুষ্ঠানের মহাসচিব ওমর বিন আবদুল আজিজ আল-গাসিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ওয়াম জানায়, নারী এবং পুরুষ দুই বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদের জানান, ১৮৮ জন কুরআনে হাফেজ এ প্রতিযোগিতার জন্য নাম লিখিয়েছে এবং ১০৭ জনকে অংশগ্রহণের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তিনি জানান, চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- পবিত্র কুরআনের তিরিশ পারা মুখস্থ' এবং ২০, ১০ ও ৫ পারা হেফজ। জনাব আল গাসিম বলেন, প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন আইমান সাঈদ, আবদুল-কারিম আশ শাঈর, মুহাম্মদ আল-মাশহাদানী ও হিসান রাঈফ। তাদের সাথে অতিথি বিচারক হিসেবে থাকবেন আল-আকসা মসজিদের ইমাম আকরামা সাবরি। প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন আড়াই লাখ ইউ.এ.ই. দিরহাম। # 535064