মিশরের দৈনিক আল-ইয়াম আস সাবি জানায়, শহরের আওকাফ বিভাগ এ সব কুরআন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।
আলেকজান্দ্রিয়ার আওকাফ বিভাগের কর্মকর্তা মাহাম্মদ লুতফি জানান, কুরআন কেন্দ্রগুলো চালুর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং অল্প সময়ের মধ্যে তা চালু করা হবে। মিশরের আওকাফ বিভাগের উপ-প্রধান মুহাম্মদ মাহমুদ আবু হাতাব বলেন, এ সব কেন্দ্রে কুরআন হেফজের পাশাপাশি ফিকাহ শাস্ত্র, ইসলামী শরিয়াহ এবং মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সুন্নাত শিক্ষা দেয়া হবে।
শহরের মসজিদগুলোর ইমাম ও কুরআন বিশেষজ্ঞদের দিয়ে এ সব কোর্স পরিচালনা করা হবে।
মিশরের রাজধানী কায়রো থেকে ২২৫ কিলোমিটার উত্তরে ভূমধ্য সাগরের উপকূল ঘেঁষে আলেকজান্দ্রিয়া শহরটি অবস্থিত। # 535111