মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সর্বোচ্চ সুপ্রিম ইসলামিক কাউন্সিল বহু গবেষক ও বিশেষজ্ঞ দ্বারা এক হাজার পৃষ্ঠার এ গ্রন' প্রকাশের ব্যবস্থা করেছে। কাউন্সিলের মহাসচিব মোহাম্মদ সাহাত আল জুন্দি বলেন, ইসলামী বিশ্বের বিখ্যাত দার্শনিকদের জীবন ও কর্ম এবং ইসলামী দর্শনের ইতিহাস ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রবন্ধ থাকবে এই এনসাইক্লোডিয়ায়। ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা এবং ইসলামী বিশ্বের বৈজ্ঞানিক ঐতিহ্য পুনরম্নজ্জীবিত করাই হচ্ছে এ এনসাইক্লোপেডিয়া প্রকাশের লক্ষ্য ।
জনাব আল জুন্দি জানান, সুপ্রিম ইসলামিক কাউন্সিল এরইমধ্যে ইসলামী সুফিবাদ ও ফিকাহ শাস্ত্রের ওপর এনসাইক্লোপেডিয়া প্রকাশ করেছে এবং ইসলামী বিশ্বাসের ওপর আরেকটি এনসাইক্লোপেডিয়া প্রকাশের পরিকল্পনা করছে।# 535358