IQNA

সার্বিয়ায় কুরআনে হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

22:13 - February 07, 2010
সংবাদ: 1884015
চলতি সপ্তাহে বিশ্ব কুরআন হেফজ কমিটির উদ্যোগে সার্বিয়ার সানজাক অঞ্চলে কুরআনে হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মোহিত ওয়েবসাইট জানায়, ওই অঞ্চলের মুসলিম বিশেষজ্ঞ এসোসিয়েশনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সানজাকের কুরআন হেফজ কেন্দ্রের ২৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তারা পবিত্র কুরআনের ১০, ৫ ও এক পারা হেফজে প্রতিযোগিতা করে।
প্রতিযোগিতায় হেফজ কেন্দ্রের প্রিন্সিপাল রামি ভালিদ নাসরুল্লাহ ও মুসলিম বিশেষজ্ঞ এসোসিয়েশনের প্রতিনিধি মোহাম্মদ সালেহ সান’আন বিচারকের দায়িত্ব পালন করেন।
হেফজ কেন্দ্রের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা- হেফজ কেন্দ্রের পরিচালনা কমিটিকে এ অঞ্চলে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং এ প্রতিযোগিতা সানজাক অঞ্চলে কুরআনে হেফজ বাড়ানোর বিষয়ে ভূমিকা রাখবে বলে আশা করেন। # 535207
captcha