মুহাম্মদ আল-আগলা’র উদ্ধৃতি দিয়ে দৈনিক পত্রিকা উকাজ জানায়, নিকট ভবিষ্যতে ইসলামিক স্টাডিজ ও আরবী ভাষার জন্যও কলেজ চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে- উচ্চ শিক্ষার উন্নয়নের মাধ্যমে উদারপন্থা ও সংস্কৃতির মধ্যে সংলাপ এবং সহিষ্ণুতাকে তুলে ধরা। ‘স্কুল ফর হাইয়ার এডুকেশন’ হিসেবে বিশেষ করে ইসলামী বিষয়গুলোতে উন্নত শিক্ষা দানের উদ্দেশ্যে ১৯৬১ সালে মদীনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী গ্রাজুয়েট হয়েছেন।# 535700