IQNA

সরকারী কর্মচারীদের জন্য ২৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা

21:21 - February 09, 2010
সংবাদ: 1885143
৭ ফেব্রুয়ারি রোববার থেকে ইরানের সরকারী কর্মচারীদের জন্য ২৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ইসলামিক কাউন্সিলের সচিব জানান, অর্থ মন্ত্রণালয়ের নামাজ হলে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাহক্বিক ও তারতিলের সাথে কুরআন তেলাওয়াত এবং হেফজ -এ দু’টি বিভাগে প্রতিযোগিতা হয়্ ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বাহরাম মারদান বলেন, প্রতিযোগিতায় ১১০ জন ক্বারী ও হাফেজ অংশ নেন। তিনি জানান, প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন- প্রখ্যাত ক্বারী আলী আকবর হানিফি, হাবিব মাহকাম, মিরদামাদি, হামিদ ইমানদার এবং আহমাদ আবদুল কাশেমী।
দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী সাইয়্যেদ শামসুদ্দিন হোসেইনী উপস্থিত ছিলেন।# 536152
captcha