IQNA

আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কুরআন বিষয়ক নতুন বিভাগ খোলার পরিকল্পনা

22:11 - February 09, 2010
সংবাদ: 1885150
আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কুরআন ও হাদিস বিভাগের ডিন জানান, নতুন করে কুরআন বিষয়ক বিভাগ খোলার পরিকল্পনা করা হচ্ছে।
হুজ্জাতুল ইসলাম আলী রেজায়ি ইসফাহানি বলেন, প্রাথমিকভাবে আরবী ভাষায় কুরআন ও হাদিস শাস্ত্র বিভাগ খোলা হয়েছে। “শিগগিরি ইংরেজি, উর্দু, ফার্সি ও তুর্কি ভাষায়ও এ বিভাগের কার্যক্রম শুরু করা হবে।”
তিনি বলেন, আল মোস্তফা বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণের মাধ্যমে গবেষক, ধর্মপ্রচারক ও বিশেষজ্ঞদের ইসলামের মহান শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাত ও আহলুল বাইয়্যাত (আ.)দের শিক্ষার বিষয়ে উপযোগী করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যকে সামনে রেখে কুরআন ও হাদিস বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং গত বছর থেকে ছাত্র ভর্তি শুরু হয়। তিনি বলেন, “পবিত্র কুরআন ও আহলুল বাইয়্যাতের শিক্ষাকে বিভিন্ন ভাষায় তুলে ধরতে এবং কুরআন শাস্ত্রকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে আমরা পরিকল্পনা করছি।”# 536154
captcha