বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ বিভাগ এ সম্মেলনের আয়োজন করবে।
বিভাগীয় ডিন আব্দুর রহীম আল-বাশিরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ওয়াম জানায়, অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে- ইসলামী উম্মাহর জীবনের ওপর পবিত্র কুরআনের ঐশ্বরিক ব্যাখ্যার গুরুত্ব।
তিনি বলেন, এ সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- বর্তমানে পবিত্র কুরআনের ঐশ্বরিক ব্যাখ্যার পদ্ধতির পর্যালোচনা করা। দুইভাগে ভাগ করে এ পর্যালোচনা কাজ পরিচালনা করা হবে।
এ সম্মেলনের তৃতীয় বিষয় হচ্ছে- পবিত্র কুরআনের ঐশ্বরিক ব্যাখ্যার বাস্তবতা নিয়ে একাডেমিক আলোচনা।# 536748