অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ উপস্থিত ছিলেন।বিজয়ীদের মধ্যে আবদুল আজি সাশা দিনা তার “দ্য এথিক্স অব বায়োমেডিসিন’, রাউল গঞ্জালেস বোরন্জ স্প্যানিশ ভাষায় পবিত্র কুরআন অনুবাদের জন্য এবং কুরআন বোঝার জন্য আরবী-ইংরেজি ভাষার অভিধান রচনার জন্য অধ্যাপক আবদেল হালিম এবং এলসাঈদ এম. বাদাভি পুরস্কার পান।
অনুষ্ঠানে বক্তৃতার সময় প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, “বার্ষিক গ্রন্থ' পুরস্কার-এর মধ্যদিয়ে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ হয়। তিনি পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে এ সব গ্রন্থে'র বেশিরভাগই মানবতাকে উর্ধ্বে তুলে ধরার প্রয়াস; যদিও আমরা এর সবগুলোকে একইভাবে মূল্যায়ন করি না।”
ড. আহমাদিনেজাদ বলেন, আশা করি, আগামীতে ইরান বছরের সেরা বইয়ের পুরস্কারের জন্য যে অনুষ্ঠান করবে তা মানবতার জন্য নিবেদিতপ্রাণ বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের মিলনমেলায় পরিণত হবে। অনুষ্ঠানে সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনী ও সংসদের সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান গোলাম আলী হাদাদ আদেল উপসি'ত ছিলেন।
অনুষ্ঠানে আরবী-ইংরেজি ভাষার অভিধানের গ্রন্থকার অধ্যাপক আবদেল হালিম একখানা অভিধান তুলে দেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদের হাতে। # 537453