IQNA

কুরআন কোর্সের শীর্ষ ছাত্রদের লেবাননের সুর-এ সংবর্ধনা

19:43 - February 11, 2010
সংবাদ: 1885777
লেবাননের সুর শহরে কুরআন কোর্সের শীর্ষ ছাত্রদের গত ৭ ফেব্রুয়ারি সংবর্ধনা দেয়া হয়েছে। শহরের কুরআন কমিউনিটি এ সংবর্ধনার আয়োজন করে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার লেবানন শাখা জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা নাবিল গাবোগ ও লোবনানের কুরআন কমিউনিটির মহাপরিচালক হামিদ ফুলাদি। এছাড়া, বেশ কয়েকজন কুরআন বিশেষজ্ঞ, স্কুল শিক্ষক ও কুরআন কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
অুষ্ঠানে বক্তৃতাকালে নাবিল গাবোগ লেবাননের বিররুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হামলার হুমকি সম্পর্কে বলেন, হিজবুল্লাহ এ ধরনের হুমকিতে ভীত নয় বরং তারা যদি আবার কোনো হামলা চালাতে চায় তাহলে লেবাননবাসী তার শক্ত জবাব দেবে।
অনুষ্ঠানে লেবাননের কুরআন কমিউনিটির মহাপরিচালকও বক্তব্য রাখেন। শেষে ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। # 536858
captcha