IQNA

তানজানিয়ায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন

19:56 - February 11, 2010
সংবাদ: 1885781
ইরানের ইসলামী বিপ্লবের ৩১তম বিজয় বার্ষিকী উপলক্ষে তানজানিয়ায় ইরানের কালচারাল সেন্টারের প্রকাশনা বিভাগ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করেছে। দেশটির জামকারান মসজিদে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
বিপ্লব বার্ষিকী উপলক্ষে তানজানিয়ায় ইরানী কালচারাল সেন্টার রাজধানী দারুস সালামে যেসব কর্মসূচী নিয়েছে তার অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া, বিপ্লব বার্ষিকী উপলক্ষে আজ ১১ই ফেব্রুয়ারি তানজানিয়ায় ইরানী রাষ্ট্রদূতের বাসভবনে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিপ্লব বার্ষিকীর অন্য আয়োজনের মধ্যে রয়েছে- ইসলামী বিপ্লবের অর্জন সম্পর্কে একটি বুলেটিন প্রকাশ এবং বই ও ফটো প্রদর্শনী। # 537781
captcha