IQNA

ইসলামী বিপ্লবের অজর্নগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুরআন হাদিসের চর্চা বৃদ্ধি

21:24 - February 13, 2010
সংবাদ: 1885986
পায়ামে নূর বিশ্ববিদ্যালয়ের আরাক শাখার সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান বলেছেন, ইসলামী বিপ্লবের অর্জনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কুরআন হাদিসের চর্চা বৃদ্ধি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লব বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, ইসলামী বিপ্লবের আগে পাহলভী শাসকরা দেশের ইসলামী সংস্কৃতির পরিবর্তে পাশ্চাত্যের অপসংস্কৃতি চালুর চেষ্টা করেছিল। তখন ইসলামী সংস্কৃতি বিকাশের কোন সুযোগ ছিল না। কিন্ত কুরআনী শিক্ষার ওপর ভিত্তি করে ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে আসা সরকার দেশে কুরআন বিষয়ক চর্চার অপার সুযোগ দিয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ৫০০ কুরআন বিষয়ক কেন্দ্রের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ১৫টি কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।
তিনি বলেন, কুরআন বিষয়ক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় দেশের শিক্ষিত সমাজ আগের চেয়ে বেশি কুরআনী শিক্ষার সাথে পরিচিত। তারা তাদের জীবনের সব ক্ষেত্রে এ শিক্ষার বাস্তব প্রয়োগ ঘটাবে বলেও তিনি আশা করেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে কুরআন বিষয়ক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমাদের এখনও অনেক কিছু করার বাকি।# 537469
captcha