IQNA

লেবাননে কুরআন তেলাওয়াত অধিবেশনের পরিকল্পনা

21:54 - February 13, 2010
সংবাদ: 1885988
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইমাম জাফর সাদেক (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে লেবাননে কুরআন তেলাওয়াতের জন্য সিরিজ অধিবেশনের পরিকল্পনা নেয়া হয়েছে। এতে ইরান, লেবানন ও মিশরের প্রখ্যাত ক্বারীরা উপস্থিত থাকবেন।
পবিত্র কুরআনের সংস্কৃতি তুলে ধরতে লেবানের বিভিন্ন শহরে দেশটির কুরআন সোসাইটি কুরআন তেলাওয়াতের এ সিরিজ অধিবেশনের আয়োজন করছে। এ সময় বিভিন্ন তাভাশি (ইসলামী সঙ্গীত) গ্রুপ লেবাননের শহরগুলোতে পারফর্ম করবে।
পবিত্র কুরআনের বিভিন্ন সুরা ও আয়াতের অর্থ নিয়ে প্রতিযোগিতা আয়োজনেরও একটি পরিকল্পনা করছে লেবাননের কুরআন সোসাইটি। আগামী ৪ মার্চ ১৭ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জন্মদিন।# 538004
captcha