IQNA

কাতারে ছাত্রদের জন্য কুরআন প্রতিযোগিতা

22:14 - February 14, 2010
সংবাদ: 1886153
কাতারের স্বুল ছাত্রদের জন্য কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির আল-রাইয়্যা পত্রিকা।
ছাত্রদের মধ্যে কুরআনের শিক্ষা ও কুরআন সম্পর্কিত বুদ্ধিবৃত্তি বাড়াতে রাজধানী দোহার আল ওয়াজবা স্কুল এ উদ্যোগ নিয়েছে।
আগামী মাসে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক -এ তিনটি পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে প্রাথমিক পর্যায়ের ছাত্রদেরকে সূরা আল-মূলক মুখস্ত করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদেরকে সূরা আল-ফাতহ এবং সূরা ইয়াসিন মুখস্ত করতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১২ই মার্চের মধ্যে। প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন জনকে পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে। # 538943
captcha