IQNA

আফ্রিকান দেশগুলোর জন্য কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

22:21 - February 14, 2010
সংবাদ: 1886155
বিশ্ব কুরআন হাফেজ এসোসিয়েশনের মহাসচিব জানিয়েছেন, আফ্রিকান দেশগুলোর জন্য কুরআন প্রতিযোগিতার পরিকল্পনা করা হচ্ছে।
আবদুল্লাহ বিন আলী বেসফির-এর উদ্ধৃতি দিয়ে নাসিজ ওয়েবসাইট জানায়, পবিত্র কুরআনের এ প্রতিযোগিতার ফলে আফ্রিকা মহাদেশে ইসলাম ও কুরআনিক শিক্ষার প্রসার ঘটবে। ওয়ার্ল্ড মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ বিন আবদুল মুহসিন আল-তুর্কি বলেন, কুরআনের এ প্রতিযোগিতা অনুষ্ঠানে তার সংগঠন বিশেষ অবদান রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে ওয়ার্ল্ড মুসলিম লীগের মধ্যে কুরআন বিষয়ক কার্যক্রমের ক্ষেত্রে সচেতনতা বাড়বে। সৌদি প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ এ প্রতিযোগিতার জন্য ১৬ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল অনুদান দিয়েছেন। তবে, এখনও প্রতিযোগিতার সময় এবং স্থান নির্ধারিত হয়নি।# 538880
captcha