IQNA

ইসলামাফোবিয়া মোকাবেলার জন্য সঠিক পথ হচ্ছে ইসলামের সত্য রূপ তুলে ধরা।

22:29 - February 14, 2010
সংবাদ: 1886157
বিশ্বব্যাপী যে ইসলামাফোবিয়া চলছে তা মোকাবেলার জন্য সঠিক পথ হচ্ছে ইসলামের খাঁটি রূপ তুলে ধরা। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর প্রতিনিধি জানজান শহরে এ কথা বলেছেন।
হুজ্জাতুল ইসলাম আলী মাবুদি বলেন, শত্রুরা চেষ্টা করছে ইসলামকে একটি সন্ত্রাসবাদী ও চরমপন্থী ধর্ম হিসেবে চিহ্নিত করতে। ইসলামের সঠিক রূপ তুলে ধরে এর জবাব দেয়ার দায়িত্ব মুসলমানদের। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে ইমাম সাদেক (আ.) মাদ্রাসার ছাত্রদের এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। হুজ্জাতুল ইসলাম আলী মাবুদি বলেন, ইমাম খোমেনি (রহ.) এর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর ইসলামী শিক্ষাগুলো পুনরুজ্জীবিত করার সুযোগ এসেছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রত্যেকটি নাগরিক ইসলামী ইসলামী বিপ্লব ও তার সফলতা রক্ষার জন্য দায়িত্বশীল # 538886
captcha