সৌদি আরবে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত শিগেরু এন্দোর উদ্ধৃতি দিয়ে নাসিজ ওয়েবসাইট জানায়, জাপান এবং মুসলিম বিশ্বের ৪০ জন চিন্তাবিদ ও বিশেষজ্ঞ এ বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, “মুসলিম বিশ্বের সাথে জাপানের সম্পর্কোন্নয়নের উপায় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।”তিনি আরো বলেন, সাধারণ সামাজিক ও অর্থনৈতিক মডেল নিয়ে আলোচনা হবে যার লক্ষ্য- সমাজ এবং মানুষের জন্য শান্তি বয়ে আনা।শিগেরু এন্দো বলেন, আগামী সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি যৌথ অর্থনৈতিক সপ্তাহ পালন করা হবে এবং এ সময় দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে।# 539095