অনুষ্ঠানের পরিচালক থানাভা আল-হাজারি জানান, আগামী পহেলা মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, “তিনটি বিভাগে কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমটিতে সূরা আল বাক্বারাহ, সূরা আলে ইমরান ও সূরা আন নিসা। দ্বিতীয় বিভাগে হেফজ করতে হবে- সূরা আল বাক্বারাহ ও আলে ইমরান এবং তৃতীয় বিভাগে শুধু সূরা আল বাক্কারাহ মুখস্ত' করার বিষয় থাকবে।” কুরআন হেফজ প্রতিযোগিতার পাশাপাশি হাদিসের যে প্রতিযোগিতা হবে তাতেও তিনটি বিভাগ থাকবে। এর মধ্যে প্রথম বিভাগের জন্য ৩০টি, দ্বিতীয় বিভাগের জন্য ২০টি এবং তৃতীয় বিভাগের জন্য ১৫টি হাদিস মুখস্ত' করতে হবে।
মিসেস হাজারি বলেন, এ প্রতিযোগিতা অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে- কাতারের নারী ও মেয়েদের মধ্যে কুরআন এবং হাদিসের শিক্ষা জোরদার করা। # 539118