IQNA

ইসফাহানের কম্পিউটার গবেষণা কেন্দ্র ৩৫টি ইসলামিক সফটওয়্যার তৈরি করেছে।

21:26 - February 15, 2010
সংবাদ: 1886398
ইসফাহানের কম্পিউটার গবেষণা কেন্দ্র ইসলামী বিজ্ঞান বিষয়ে ৩৫টি ইসলামিক সফটওয়্যার তৈরি করেছে।
গবেষণা কেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আহমাদ সাজ্জাদি এ কথা জানান। তিনি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, এ সব সফটওয়্যারের মধ্যে সবচেয়ে সফল সফটওয়্যার হচ্ছে- নাহাজুল বালাগাহ’ওর ওপর বিস্তারিত এনসাইক্লোপেডিয়া তৈরি। এর আওতায় রয়েছে আড়াইশ’ অনূদিত বই এবং নাহাজুল বালাগাহ’র ওপর মন্তব্য। এছাড়া, শাফি সাজ্জাদিয়ে’র ওপর রয়েছে এনসাইক্লোপেডিয়া যাতে আছে আরো আড়াইশ’ বই। এ সব সফটওয়্যারের মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্র মাধুরী নিয়ে আলোচনা, হযরত ইমাম আলী (আ.) এর চরিত্র মাধুরী নিয়ে আলোচনা, হযরত জাহরা সালামুল্লাহ আলাইহের চরিত্র মাধুরী নিয়ে আলোচনা এবং পবিত্র কুরআনের ৫৪টি কাহিনী নিয়ে এনিমেশন ও চিত্র। হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আহমাদ সাজ্জাদি জানান, সফটওয়্যারগুলো তৈরিতে প্রায় ২০০ মিলিয়ন ইরানী রিয়াল খরচ হয়েছে এবং এর শতকরা ৮০ ভাগ অর্থ বিক্রি থেকে উঠে আসবে।
১৯৯৮ সালে ইসফাহানে এ কম্পিউটার গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয়। # 538887
captcha