হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান জামানী বলেন, “আমি যখন মিশরে ছিলাম তখন সে দেশের বিখ্যাত ক্বারীদের নামের তালিকা করেছিলাম এবং দেশটির ক্বারী এসোসিয়েশনের প্রধান বিশেষজ্ঞ ক্বারী মাস্টার আবদুল আইনাইন সোয়াইশার কাছে দিয়েছিলাম। তিনি আমাকে বইটি লেখার বাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।”
তিনি বলেন, জীবনীতে প্রত্যেক ক্বারীর কুরআন তেলাওয়াতের স্টাইল এবং অন্য ক্বারীদের ওপর তাদের প্রভাব নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া, তাদের মূল্যায়ন করবেন মিশর ও ইরানের বিখ্যাত সব কুরআন বিশেষজ্ঞ।
“এরইমধ্যে এই সিরিজের প্রথম বইটি প্রকাশ করা হয়েছে। এতে স্থান পেয়েছে মরহুম আলী আল বান্নার জীবনী। ৪০০ পৃষ্ঠার এ বইটি লিখেছেন আলী আল বান্নার মেয়ে এবং এ কাজে তার ছেলে সহযোগিতা করেছেন। তিনি নিজেও একজন ক্বারী।”
হুজ্জাতুল ইসলাম জামানী জানান, পরবর্তী দু’টি জীবনী লেখা হবে মরহুম শাহাত আনোয়ার ও মরহুম মুহাম্মদ আবদুল বাসিতের ওপর। # 539088