IQNA

কুরআনের পাণ্ডুলিপি কেনার জন্য মজলিস এক হাজার কোটি রিয়ালের অনুমোদন দেয়ার কথা ভাবছে

21:09 - February 17, 2010
সংবাদ: 1887407
মজলিসের লাইব্রেরি, আর্কাইভ ও যাদুঘর বিষয়ক প্রধান জানিয়েছেন, পবিত্র কুরআনের পাণ্ডুলিপি কেনার জন্য লাইব্রেরিগুলোর পক্ষ থেকে এক হাজার কোটি রিয়ালের অনুমোদন চাওয়া হয়েছে।
হুজ্জাতুল ইসলাম রাসুল জাফারানি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সভায় মজলিসের সংস্কৃতি বিষয়ক কমিশিনের কাছে পবিত্র কুরআনের দুর্লভ পাণ্ডুলিপি কেনার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।
তিনি জানান, মজলিসের স্পিকার ড. আলী লারিজানি ও সংসদের সংস্কৃতি বিষয়ক প্রধান গোলাম আলী হাদাদ আদেল এ বিষয়ে অঙ্গীকার করেছেন যে, আগামী বাজেট পরিকল্পনা সেশনের সময় এ প্রসত্মাব তোলা হবে।
হুজ্জাতুল ইসলাম জাফারানি বলেন, যদিও এক হাজার কোটি রিয়াল খুব বড় কোন বাজেট নয় তবুও এর মধ্যেমে পবিত্র কুরআনের দুর্লভ পাণ্ডুলিপি সংগ্রহের বিষয়ে সংসদের আগ্রহের কোন ঘাটতি নেই। # 539280
captcha