ইরানের কুরআন কালচারাল সেন্টারের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে- শহরের কুরআন বিশেষজ্ঞদের মাঝে সম্পর্ক আরো দৃঢ় করা। পবিত্র কুরআন বিষয়ে বড় ধরনের সেবা দেয়ার জন্য ইরানের ৫ জন বিশেষজ্ঞ ক্বারীকে সংবর্ধনা দেয়া হবে। মোহাম্মদ তাকি নেদায়ী, মোহসেন মাজাহেরি, ওয়ালিউল্লাহ পুরাহমাদি, জাভেদ নেবুয়্যুনি এবং মানসুর আইয়ূবিকে সার্টিফিকেট ও বাহার-ই আজাদি স্বর্ণ পদক দেয়া হবে। সম্মেলনে জনাব আকাভান আক্বদাম সভাপতিত্ব করবেন এবং আমিন পুইয়া’র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এতে অন্য অনুষ্ঠানের মধ্যে আবুল ফজল (আ.) মসজিদের একদল তরুণ তাবাশিহ (ইসলামী সঙ্গীত) গেয়ে শোনাবে। সম্মেলনে হুজ্জাতুল ইসলাম এমরুদি পবিত্র কুরআনের শিক্ষার ওপর আমল করার গুরুত্ব নিয়ে বক্তৃতা করবেন।# 539383