ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে তিনি বলেন, “প্রাদেশিক ও জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় কুরআনে হাফেজ নারীরা শুধুমাত্র কুরআন বিষয়ক নানা প্রতিযোগিতায় অংশ নিতে পারে। কিন্ত, তাদের এ মেধাকে আরো বিশেষ কাজে লাগানো উচিৎ।”
ইরানের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত প্রাদেশিক পর্যায়ে প্রাপ্ত বয়স্ক বিভাগের কুরআনে হাফেজদের প্রতিযোগিতায় ইদি লোরেস্তান প্রদেশ থেকে প্রথম স্থান অধিকার করেছেন। তিনি আজনায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে খুররমাবাদে বসবাস করছেন।
তার এলাকার কুরআনিক তৎপরতা সম্পর্কে ইদি বলেন, “লোরেস্তানে অনেক মেধাবি হাফেজ রয়েছেন এবং তাদেরকে গড়ে তোলার বিষয়ে এখানকার কুরআন কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বড় ভমিকা রেখেছে।” # 539507