IQNA

ইসলাম ধর্মীয় মূল্যবোধ পুনর্বহাল করেছে: ইউক্রেনীয় ধর্মযাজক

16:47 - February 20, 2010
সংবাদ: 1888311
ইউক্রেনের ক্যাথলিক ধর্মযাজক ওলেগ গিয়ারনিক বলেছেন, ইসলাম খ্রিস্টান সমপ্রদায়ের ধর্মীয় মূল্যবোধ পুনর্বহাল করেছে।
তিনি ইউক্রেনের গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, এর কারণ হচ্ছে ইউরোপে দ্রুতগতিতে ইসলামের বিস্তার ঘটছে। আর এর প্রভাব পড়ছে মানব জীবনের সব স্তরে। ক্যাথলিক এ যাজক বলেন, মুসলমানেরা যেখানে বিশ্বাসকে বিস্তৃত করছে সেখানে খ্রিস্টান জগৎ ক্রমেই বিশ্বাস থেকে সরে আসছে। তিনি মনে করেন, বিশ্বাসের দুর্বলতার জন্য মানব সমাজে অধপতন দেখা দিয়েছে।
মি. গিয়ারনিক দু:খ প্রকাশ করে বলেন, বর্তমানে ইউক্রেনে নাস্তিক্যবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ অবস্থার পরিবর্তনে ইসলাম ও খ্রিস্টান ধর্ম এক সাথে কাজ করতে পারে। তিনি বলেন, সত্যিকার খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কোনো ব্যক্তি ইসলামের প্রসারের কারণে ভীত হতে পারে না। # 539487
captcha