IQNA

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ম্যাগাজিন প্রকাশিত হবে

21:57 - February 26, 2010
সংবাদ: 1890896
ইমাম রেজা (আ.) ইসলামিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ম্যাগাজিন ‘বেসারাত-ই-সেফিদ’ এর প্রথম সংখ্যা আসছে বসন্তে প্রকাশিত হবে।
ম্যাগাজিনের ব্যবস্থাপনা পরিচালক হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আবদুলস্নাহিয়ান ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, দৃষ্টিপ্রতিবন্ধীদের ভাষা ‘ব্রেইলি’তে এ ম্যাগাজিন প্রকাশ করা হবে যাতে তারা পবিত্র কুরআনের অসীম সাগর থেকে জ্ঞান আহরণের সুযোগ পান। তিনি জানান, ইরানের সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি নেয়া হয়েছে এবং ম্যাগাজিনের প্রথম সংখ্যা আগামী বসন্তে প্রকাশিত হবে।
তিনি বলেন, যেহেতু সব দৃষ্টি প্রতিবন্ধী এখনও ব্রেইল সিস্টেমের সাথে পরিচিত নন এ জন্য কথোপকথন ভার্সনেও ম্যাগাজিনের সিডি প্রকাশিত হবে। # 543585
captcha