আফগানিস্তান থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা-ইকনা জানায়, আফগানিস্তানের কাপসিয়া প্রদেশে এসোসিয়েশনের এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের গভর্নর জেনারেল ও খ্যাতিমান ৪শ’ মহিলা উপস্থিত ছিলেন।
সংগঠনটি ২০০৮ সালে আফগানিস্তানের ৩২টি প্রদেশের আড়াই লাখ সদস্য নিয়ে যাত্রা শুরু করে। সংগঠনের নেত্রী হোমায়রা হামকাল জানান, এটি একটি বেসরকারী সংস্থা এবং এর লক্ষ্য হচ্ছে সমাজের নারীদের মধ্যে ধর্মীয় সচেতনতা বাড়ানো ও তাদেও অধিকার রক্ষা করা । তিনি জানান, নতুন যে সব কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ইসলামিক আইন, ইসলামের দৃষ্টিতে বিভিন্ন সামাজিক ইস্যু এবং ইসলামের শিক্ষা অনুসারে পারিবারিক সমস্যা সামধান প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।# 547338