কুরআন অধিবেশনের আয়োজক আলী বুরাক ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, আগামী ৬ থেকে ৭ মার্চ পর্যন্ত ডেন হ্যাগ শহরে এ অধিবেশন চলবে। তিনি জানান, তুর্কি ক্বারী ফাতিহ কোলাকও এ অধিবেশনে উপস্থিত থাকবেন।
আলী বুরাক জানান, পবিত্র কুরআনের তেলায়াত শুনতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় তিন হাজার লোক এ অধিবেশনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এতে তিন ক্বারী তেলাওয়াত করবেন।
তিনি জানান, এ নিয়ে নেদারল্যান্ডে ৬ষ্ঠ বারের মতো কুরআন অধিবেশনের আয়োজন করা হচ্ছে। এতে অস্ট্রিয়ার ধর্মীয় ব্যক্তিত্ব মুস্তফা মুল্লা উগলু এবং নেদারল্যান্ডের ইসলামিক ফেডারেশনের প্রধান মুহাম্মদ ইয়ারামিশ বক্তৃতা করবেন।
আলী বুরাক জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ছাড়াও পবিত্র রমজান মাসসহ অন্যান্য অনেক ধর্মীয় উৎসব উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশে এ ধরনের ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। # 547691